মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
23 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরআরএমপির সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় হারানো মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিকরা

আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় হারানো মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিকরা

ডিটেকটিভ ডেস্ক
,

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় জুলাই ২০২৫ থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত উদ্ধারকৃত হারানো মোবাইল ফোনগুলো আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।

৯ অক্টোবর ২০২৫ তারিখে আরএমপি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে উদ্ধারকৃত ৭৫টি মোবাইল ফোন সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, মোবাইল ফোন বর্তমানে মানুষের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য ডিভাইস। এটি শুধু যোগাযোগের মাধ্যম নয়; শিক্ষা, ব্যবসা, ব্যাংকিং এবং সামাজিক যোগাযোগসহ নানা গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হচ্ছে। তাই মোবাইল ব্যবহারে সবাইকে আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।

তিনি আরও বলেন, মোবাইল ফোন হারিয়ে গেলে তা পুনরুদ্ধার করা সাধারণত কঠিন হয়ে পড়ে। তবে আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের আধুনিক প্রযুক্তি ও নিষ্ঠার কারণে এই প্রক্রিয়া এখন অনেক সহজ হয়েছে। তবুও নাগরিকদের উচিত মোবাইল হারানো প্রতিরোধে সচেতন থাকা এবং প্রয়োজনীয় তথ্য নিরাপদে সংরক্ষণ করা।

পুলিশ কমিশনার অসাধু চক্রের বিষয়ে সতর্ক করে বলেন, চুরি করা মোবাইল ফোন কেনাবেচার সঙ্গে কিছু ব্যক্তি জড়িত থাকায় সাধারণ মানুষ প্রতারণা ও আর্থিক ক্ষতির শিকার হচ্ছে। তাই ব্যবহৃত বা পুরনো মোবাইল কেনার সময় বিক্রেতার পরিচয় এবং মোবাইলের বৈধতা যাচাই করা অত্যন্ত জরুরি। চুরি করা মোবাইল কেনা বা বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ।

উল্লেখ্য, উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর কিছু শুধু রাজশাহী নয়, দেশের বিভিন্ন জেলা থেকেও হারিয়ে গিয়েছিল। থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে সাইবার ক্রাইম ইউনিট আধুনিক প্রযুক্তির সহায়তায় মোবাইলগুলো শনাক্ত ও উদ্ধার করতে সক্ষম হয়। আরএমপির সাইবার ক্রাইম ইউনিট এবং

বিভিন্ন থানা পুলিশ নভেম্বর ২০২৪ থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত মোট ৫১২টি মোবাইল ফোন উদ্ধার করেছে।

যেকোনো তথ্য, সমস্যা বা আইনগত সেবা নিতে আরএমপির তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১, মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) এবং সাইবার সংক্রান্ত সেবা পেতে +৮৮০১৩২০-০৬১৯৯৯ (সাইবার হটলাইন) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সম্প্রতি

নাগরিক সংযোগ