শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
28 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমডিটেকটিভ ডুডুছোট্ট বন্ধুদের গোয়েন্দা খেলা!

ছোট্ট বন্ধুদের গোয়েন্দা খেলা!

ডিটেকটিভ ডেস্ক
,

বড়রা তো সব সময়ই কত সব জটিল সমস্যার সমাধান করে, তাই না? কিন্তু এবার তোমাদের পালা! এখন থেকে তোমাদের জন্য শুরু হচ্ছে মজার-মজার গোয়েন্দা গল্পের এক নতুন জগৎ। তোমাদের আব্বু-আম্মুরা যেমন কঠিন সব রহস্যের সমাধান করেন, তেমনি তোমরাও এখন ছোট্ট ছোট্ট বুদ্ধি খাটিয়ে নানান রহস্যের জট খুলবে।সোনামণিদের জন্য থাকছে দারুণ সব বুদ্ধির খেলা আর রহস্য সমাধানের মজা। চলো, শুরু করা যাক বুদ্ধির খেলা!

গোপন পথ খুঁজে বের করো

চোর ব্যাগ ভর্তি জিনিস নিয়ে পালাচ্ছে। আর গোয়েন্দা ডুডু তাকে ধরে ফেলতে দৌড়াচ্ছে। কিন্তু সমস্যা হলো—সামনে অনেকগুলো পথ জটলা পাকিয়ে আছে। এ জটলার মধ্যে কেবল একটি পথ সরাসরি পুলিশ স্টেশনে নিয়ে যাবে। বাকি সব পথ ভুয়া, যেখানে গেলে ডুডু ফেঁসে যাবে।
এখন তোমার কাজ:
১. ডুডুর কাছ থেকে শুরু করো।
২. পেন্সিল দিয়ে নিজের পথে টেনে এগিয়ে যাও।
৩. দেখো, কোন পথটি পুলিশ স্টেশনে পৌঁছে দেয়।

সাবধান! ভুল পথে গেলে তুমি আটকে যাবে—তখন আবার শুরু করতে হবে শুরু থেকে।
যে ছোট্ট গোয়েন্দা সঠিক পথ বের করতে পারবে, সে-ই হবে আসল বিজয়ী!

সমাধানের পৃষ্ঠার ছবি তুলে পাঠানোর ঠিকানা:

  • হোয়াটসঅ্যাপে: +৮৮০১৩২০-০৮৯০৯৯

  • ইমেইলে: detectivebdp@gmail.com 

সেরা গোয়েন্দার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার এবং পরবর্তী সংখ্যায় তার ছবি প্রকাশ করা হবে।

সম্প্রতি

নাগরিক সংযোগ