আজ ১১ ডিসেম্বর ২০২৫, রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর স্ট্যান্ড সংলগ্ন ঢাকাগামী লেনে মহাসড়কে একটি অভিযান পরিচালনা করে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। একজন ব্যক্তি মোটরসাইকেলযোগে একটি ট্রাক (রেজিঃ ঢাকা মেট্রো-ট-২৪-২৫১৯) থামিয়ে নিজেকে পুলিশ পরিচয়ধারী বলে দাবি করে এবং ট্রাকের সকল কাগজপত্র নিয়ে ১,৮৫,০০০/- টাকা চাঁদা দাবি করে। পরে উক্ত ট্রাকের হেলপার মোঃ আহাদ আলীকে মোটরসাইকেলে তুলে মদনপুর লেডিস পাম্পের সামনে যাওয়ার নির্দেশ দেন। তাৎক্ষণিকভাবে ৯৯৯-এর কলের ভিত্তিতে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাঁদাবাজ মোঃ সামসুল হুদা সেলিম (৩৬)-কে আটক করে। তার কাছ থেকে—ট্রাকের কাগজপত্র, ছিনতাই কাজে ব্যবহৃত ইয়ামাহা FZ-S (ভার্সন-৩) মোটরসাইকেল, নগদ ১০,১০০/- টাকা জব্দ করা হয়। পরবর্তীতে ধৃত আসামী এবং উদ্ধারকৃত ভিকটিমকে বন্দর থানায় প্রেরণ করা হয়।
কাঁচপুর হাইওয়ে থানা কর্তৃক পুলিশ পরিচয়ধারী মোটরসাইকেল আরোহী চাঁদাবাজ আটক:
ডিটেকটিভ ডেস্ক
,
