সোমবার, এপ্রিল ৬, ২০২৬
25 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরঅভিযানের খবর চাকরি প্রার্থীদের ব্যবসায়িক প্রলোভন দেখিয়ে প্রতারণা; পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক...

 চাকরি প্রার্থীদের ব্যবসায়িক প্রলোভন দেখিয়ে প্রতারণা; পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক গ্রেফতার-৫; নগদ ৭০ লক্ষ টাকাসহ গাড়ি উদ্ধার

ডিটেকটিভ ডেস্ক
,

অবসরপ্রাপ্ত আমলা, ব্যাংকার ও পেশাজীবীদের উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই ঢাকা মেট্রো (উত্তর)।

২৯ জুন ২০২৫ তারিখে পল্লবী থানায় দায়েরকৃত মামলার তদন্তে পিবিআই জানতে পারে, ‘ব্রাদার্স গ্রুপ’ নামের একটি ভুয়া কোম্পানির মাধ্যমে চক্রটি অবসরপ্রাপ্ত ব্যক্তিদের টার্গেট করে মোবাইল ও অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে যোগাযোগ করত।

চক্রটি ভুক্তভোগীদের লোভনীয় চাকরির প্রতিশ্রুতি দিয়ে ডেকে নিয়ে ব্যবসায়িক অংশীদার হওয়ার প্রলোভন দেখাত। এমনকি কোরআনে হাত রেখে বিশ্বাস স্থাপনের নাটক সাজাত।

পরিকল্পনার অংশ হিসেবে তারা একজন ‘ভারতীয় বিনিয়োগকারী’ সেজে তিন কোটি টাকার অগ্রিম চেক দেখিয়ে ভুক্তভোগীর আস্থা অর্জন করে এবং পরে বিনিয়োগের নামে ২২ লাখ টাকা হাতিয়ে নেয়।

প্রতারণা শেষে তারা অফিস ফাঁকা করে পালিয়ে যায় এবং ফোন করলে ভুক্তভোগীকে হুমকি দেয়।

মামলার তদন্তে পিবিআই চক্রের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে নগদ ৭০ লাখ টাকা, একটি মাইক্রোবাস, দামি ঘড়ি, নথিপত্র ও প্রতারণায় ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে।
ঘটনাটি প্রমাণ করে—প্রযুক্তিনির্ভর প্রতারণা এখন নতুন রূপ নিচ্ছে, যেখানে বিশ্বাস ও প্রলোভনকে হাতিয়ার করা হয়। 

সম্প্রতি

নাগরিক সংযোগ