মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
29 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরঅভিযানের খবরবিদেশি মদসহ এক ভারতীয় নাগরিক গ্রেফতার: কেএমপি

বিদেশি মদসহ এক ভারতীয় নাগরিক গ্রেফতার: কেএমপি

ডিটেকটিভ ডেস্ক
,

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানা পুলিশ বিদেশি মদসহ এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে।

কেএমপি সূত্রে জানা যায়, অক্টোবর সন্ধ্যায় হরিণটানা থানা পুলিশের একটি টিম জিরোপয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় নাগরিক তপন কুমার বিশ্বাস (৫৭)-কে হাতেনাতে আটক করে। তিনি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার বনগাঁ পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তার পিতা মৃত ভগীরথ বিশ্বাস।

গ্রেফতারের সময় তার কাছ থেকে দুই বোতল বিদেশি মদ এবং মাদক বিক্রয়লব্ধ নগদ দুই হাজার টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া তার ব্যবহৃত ভারতীয় পাসপোর্ট জব্দ করেছে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদক সংশ্লিষ্ট এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

সম্প্রতি

নাগরিক সংযোগ