মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বিপিএম।
২১ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে একুশের প্রথম প্রহরে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় তাঁর সঙ্গে ছিলেন।ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে আইজিপি মহান একুশের চেতনাকে ধারণ করে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীলভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ভাষা শহীদদের প্রতি আইজিপির শ্রদ্ধা
ডিটেকটিভ ডেস্ক
,
