সোমবার, এপ্রিল ৬, ২০২৬
25 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরঈদে নিরাপত্তা নিশ্চিতে মাঠ পর্যায়ে প্রস্তুতির নির্দেশ আইজিপির

ঈদে নিরাপত্তা নিশ্চিতে মাঠ পর্যায়ে প্রস্তুতির নির্দেশ আইজিপির

ডিটেকটিভ ডেস্ক
,

ঈদুল আজহা নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বিপিএম। গত ২৭ মে ২০২৫, সকালে পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এ নির্দেশ দেন তিনি।

আইজিপি জানান, ঈদ উপলক্ষে মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, হাইওয়ে, রেলওয়ে, নৌ ও টুরিস্ট পুলিশসহ সকল ইউনিট সম্মিলিতভাবে নিরাপত্তার দায়িত্বে থাকবে। কোরবানির পশু পরিবহন নির্বিঘ্ন রাখতে এবং এক হাটের পশু জোর করে অন্য হাটে নেওয়া বন্ধ রাখতে পুলিশ কঠোর নজরদারি করবে। হাইওয়ের পাশে পশুর হাট বসানো, জাল টাকা, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধেও সতর্কভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।

আইজিপি বলেন, পুলিশ সদস্যদের অব্যবহারের অধিকার রাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত। জনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রাণঘাতী অব্যবহারের যৌক্তিকতা নিয়ে বর্তমানে পর্যালোচনা চলছে। তবে সশস্ত্র অপরাধ, চরমপন্থা বা বিদ্ধেষপূর্ণ এলাকায় প্রয়োজনে পুলিশ অব্যবহার করবে।

এছাড়া সরকার ঘোষিত আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন আইজিপি। সভায় অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্প্রতি

নাগরিক সংযোগ