পুলিশের জন্য বাইকগুলো শুধু একটি বাহন নয়; এটি তাদের দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ সহায়ক। একই সঙ্গে পরিবর্তিত ও গতিশীল পৃথিবীর সঙ্গে পাল্লা দিয়ে জনগণের সুরক্ষা দেওয়ার কাজটি সঠিকভাবে পালন করার জন্যও এটি একটি অপরিহার্য অংশ। বাইকই একমাত্র দ্রুতগতিতে পুলিশকে দুর্গম এলাকায় পৌঁছাতে এবং জনগণের বিপদে ছুটে যেতে সাহায্য করে। তাই এর যত্ন নেওয়াটাও অত্যন্ত জরুরি। ডিউটি শুরু করার আগে বাইকটি একবার ভালোভাবে পরীক্ষা করে নিন। নিজেকে প্রশ্ন করুন—আপনার সারাদিনের কাজের সঙ্গীর যত্ন আপনি কীভাবে নিচ্ছেন,তা আপনার দায়িত্ব পালনে সুরক্ষিত থাকার নিশ্চয়তা দেবে তো।
কেন বাইকের যত্ন নেব?
পুলিশ সদস্যদের জন্য বাইক হচ্ছে কাজের অন্যতম প্রধান হাতিয়ার। অপরাধ দমন, টহল, জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়া—সবকিছুতেই বাইকের প্রয়োজন হয়। যদি বাইকের কোনো অংশ খারাপ থাকে বা হঠাৎ মাঝপথে বন্ধ হয়ে যায়, তাহলে কাজ ব্যাহত হওয়ার পাশাপাশি নিজের নিরাপত্তাও ঝুঁকিতে পড়ে। তাই নিয়মিত যত্ন নিলে বাইক যেমন দীর্ঘস্থায়ী হয়, তেমনি পুলিশি দায়িত্বও নিরাপদ থাকে। বাইক শুধু কাজের জন্য নয়; এটি মর্যাদা ও পেশাদারিত্বেরও প্রতীক। বাইক যখন ঝকঝকে থাকে, তখন তা পুলিশের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার পরিচয়ও দেয়।
সাথে কী কী সরঞ্জাম রাখা উচিত?
ডিউটিতে বের হওয়ার সময় কিছু জরুরি জিনিস সাথে রাখা উচিত, যাতে ছোটখাটো সমস্যা হলে নিজেই তা ঠিক করে নিতে পারবেন ।
- স্ট্যান্ডার্ড টুল কিট ঃ রেঞ্চ, স্ক্রু ড্রাইভার, ছোট হেক্স কি, প্লায়ার্স—এসব সবসময় সাথে রাখুন।
- টায়ার প্রেসার গেজঃ টায়ারের হাওয়া ঠিক আছে কি না, তা নিয়মিত পরীক্ষা করার জন্য এটি খুব দরকারি।
- চেইন লুব্রিক্যান্ট ও ব্রাশ ঃ চেইন পরিষ্কার ও লুব্রিকেশন করার কাজে এগুলো ব্যবহার করা যাবে।
- পরিষ্কারের জিনিস ঃ বাইক পরিষ্কার রাখার জন্য নরম কাপড় ও শ্যাম্পু সাথে রাখুন।
- অতিরিক্ত যন্ত্রাংশ ঃ ছোটখাটো ফিউজ ও স্পেয়ার বাল্ব থাকলে হঠাৎ কোনো লাইট বা হর্ন কাজ না করলে সহজেই পরিবর্তন করা যাবে।
- বৃষ্টির সরঞ্জাম ঃ ডিউটিতে বৃষ্টিতে ভিজে যাওয়া খুবই স্বাভাবিক। তাই রেইন গিয়ার সাথে রাখুন। বাইক কভার থাকলে সেটিও ভালো।
যত্ন ও রক্ষণাবেক্ষণের সহজ সময়সূচি
বাইকের যত্নের জন্য কোনো রকেট সায়েন্স লাগে না। শুধু একটু নিয়মিত সময় দিতে হয়।
দৈনিক
- ডিউটিতে বের হওয়ার আগে পুরো বাইকটা একবার চোখ বুলিয়ে দেখে নিন—কোথাও কোনো ফাটল, লিক বা দাগ আছে কি না।
- টায়ারগুলো ঠিক আছে কি না, দেখে নিন। টায়ারের হাওয়া কম থাকলে পাম্পে গিয়ে ভরে নিন।
- লাইট, ইন্ডিকেটর ও হর্ন কাজ করছে কি না, পরীক্ষা করে নিন।
- ব্রেক চেপে দেখুন ঠিকঠাক কাজ করছে কি না।
- চেইনটা ঝুলে গেছে কি না, দেখুন। চেইন বেশি ঢিলা থাকলে বিপদ হতে পারে।
সাপ্তাহিক
- সপ্তাহে একবার ইঞ্জিন অয়েল ও গিয়ার অয়েল লিক করছে কি না, দেখে নিন।
- বাইকের চেইন পরিষ্কার করে লুব্রিকেন্ট ব্যবহার করুন। এতে চেইন দীর্ঘস্থায়ী হবে এবং শব্দ করবে না।
- এয়ার ফিল্টারে ধুলো জমেছে কি না, পরীক্ষা করে দেখুন। বেশি ধুলো থাকলে পরিষ্কার করুন।
- ব্রেক প্যাড ও ডিস্ক অতিরিক্ত ক্ষয়ে গেছে কি না, দেখে নিন।
- সব নাট-বোল্টগুলো ঠিকমতো টাইট আছে কি না, তা পরীক্ষা করুন।
- ব্যাটারির সংযোগস্থল পরিষ্কার রাখুন। মরিচা থাকলে হালকা করে ঘষে পরিষ্কার করে নিন।
মাসিক
- মডেল অনুযায়ী কিলোমিটার হিসেব করে ইঞ্জিন অয়েল পরিবর্তন করুন। অয়েল ফিল্টার থাকলে সেটাও পরিবর্তন করে নিন।
- ব্রেক ফ্লুইডের লেভেল ও মান পরীক্ষা করুন। প্রয়োজনে তা বদলে ফেলুন।
- যদি আপনার বাইকে লিকুইড কুলিং সিস্টেম থাকে, তাহলে কুল্যান্ট লেভেল পরীক্ষা করুন।
- স্পার্ক প্লাগ পরীক্ষা করুন। যদি ময়লা জমে যায়, তাহলে পরিষ্কার বা পরিবর্তন করে নিন।
- রাইড করার সময় আপনার হেলমেট, গ্লাভস এবং অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম ঠিকমতো আছে কি না, দেখে নিন।
কিছু সাধারণ সমস্যা ও তার সমাধান |
|---|
মাঝে মাঝে কিছু সাধারণ সমস্যা দেখা দেয়, যেগুলো নিজেই সমাধান করা যায়।
|
