নতুন প্রযুক্তির মাধ্যমে সিআইডির ক্রাইম সিন ইউনিটের ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে সিআইডিতে ক্রাইম সিন ব্যবস্থাপনার ওপর পাঁচ দিনব্যাপী দুটি বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুলিশ ও ফ্রেঞ্চ দূতাবাসের যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়।
এই প্রশিক্ষণে সহকারী উপ-পরিদর্শক থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার মোট ৩০ জন পুলিশ কর্মকর্তা অংশগ্রহণ করেন। সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুলে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের François-Xavier Masson ও Mr. Frederic INZA। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) ও ডিটিএস-এর কমান্ড্যান্ট এ এফ এম আঞ্জুমান কালাম, বিপিএম (বার)।
প্রশিক্ষণে ফ্রেঞ্চ ফরেনসিক বিশেষজ্ঞ Ms. Anelise Donnet, Ms. Aurelie Karpp, Mr. Fabrice Mazaud ও Mr. Solene Borel অংশগ্রহণ করেন। তাঁরা “Major Crime Scene Management for Heads of Units & Coordinators” এবং “Crime Scene Management for the First Responder” শীর্ষক দুটি বিশেষায়িত কোর্সে তাঁদের বাস্তব অভিজ্ঞতা ও পেশাগত জ্ঞান তুলে ধরেন।
