পার্কে আজ আনন্দে মেতে আছে সবাই। কেউ দোলনায় দোল খাচ্ছে, কেউ আবার দৌড়াচ্ছে লুকোচুরি খেলায়। হঠাৎই শোনা গেল কান্নার শব্দ!
রিয়াদ কাঁদছে—তার হাতে শুধু আইসক্রিমের কাঠি, কিন্তু আইসক্রিমটা কোথায় গেল? হইচই পড়ে গেল।
রিয়াদের কাকা চতুর্দিকে খুঁজতে লাগলেন—সত্যিই তো, আইসক্রিমটা তিনি মাত্রই তার হাতে দিয়েছিলেন! কিন্তু মুহূর্তের মধ্যেই শুধু কাঠি ছাড়া আইসক্রিম কোথায় গেল?
ঠিক সেই মুহূর্তে পার্কেই ছিল খুদে গোয়েন্দা ডিটেকটিভ ডুডু। বরাবরের মতো আজও কৌতূহলী চোখে সে এদিক-ওদিক তাকাচ্ছে। এরপর আশেপাশের সবাই যা বলছে মনোযোগ দিয়ে শুনে ডুডু বুঝল, কিছুক্ষণ আগে রিয়াদের কাকা জমির আলী একটা আইসক্রিম কিনে এনে তাকে দিয়েছিলেন।
রিয়াদ তখন পাশের ছেলেদের মার্বেল খেলা দেখছিল। কিন্তু এরই মধ্যে কেউ একজন তার হাত থেকে আইসক্রিমটা খেয়ে ফেলেছে—রিয়াদের হাতে রয়ে গেছে শুধু কাঠিটা।
এবার ডুডু চারদিকে তাকাল। দেখল—প্রায় সবার হাতেই আইসক্রিম। চারপাশে তাকিয়ে সে খুঁজতে শুরু করল কিছু প্রশ্নের উত্তর—এমন কে আছে, যার মুখে আইসক্রিম লেগে আছে? তাহলে হয়তো সেই-ই আসল চোর! আর কে আছে, যার হাতে এখন আইসক্রিম নেই? তাহলে সেই রিয়াদের আইসক্রিম খেয়ে ফেলেছে, সে-ই হতে পারে অপরাধী!
এবার তোমার কাজ!
ডুডুর মতো মন দিয়ে পর্যবেক্ষণ করো, সূত্র মিলাও, আর বের করো সত্যিটা!
দেখা যাক, তুমি পারো কিনা ডিটেকটিভ ডুডুর মতো তীক্ষ্ণ বুদ্ধির গোয়েন্দা হতে!
সন্দেহের তালিকায় বাদ যাবে না কেউই!
চোরকে খুঁজে বের করে আমাদের লিখে পাঠাও
ইমেইলে:detectivebdp@gmail.com
অথবা
হোয়াটসঅ্যাপে:+৮৮০১৩২০-০৮৯০৯৯
