গত ২৫ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ রাত অনু: ২২:৫০ ঘটিকায় ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ চান্দিনা থানাধীন মাধাইয়া বাজার এলাকায় ঢাকাগামী লেনে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ রাহাত হোসেন প্রঃ আরাফাত (২০), পিতা-মৃত সাইফুল ইসলাম, মাতা-পারভীন বেগম, সাং-জামমুড়া, পোস্ট-নোয়াবাজার, ৩নং কালিকাপুর ইউনিয়ন, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা’কে একটি কালো ট্রাভেল ব্যাগে ৬ (ছয়) কেজি গাঁজাসহ আটক করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
