সোমবার, এপ্রিল ৬, ২০২৬
25 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরডিএমপির ড্রাইভিং ট্রেনিং স্কুলের শুভ উদ্বোধন

ডিএমপির ড্রাইভিং ট্রেনিং স্কুলের শুভ উদ্বোধন

ডিটেকটিভ ডেস্ক
,

রাজধানীর বসিলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ড্রাইভিং ট্রেনিং স্কুলের শুভ উদ্বোধন করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি। বসিলা পুলিশ লাইন্সে অবস্থিত এই প্রশিক্ষণ প্রতিষ্ঠানটি ডিএমপির উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে।

উদ্বোধন শেষে ডিএমপি কমিশনার ড্রাইভিং ট্রেনিং স্কুলের নতুন ভবন এবং এর বিভিন্ন অবকাঠামোগত ও প্রশিক্ষণ সুবিধা সরেজমিনে পরিদর্শন করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই ড্রাইভিং ট্রেনিং স্কুল পুলিশ সদস্যদের পেশাগত জ্ঞান, দক্ষতা ও নিরাপদ যানবাহন পরিচালনার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। কর্মসূচির অংশ হিসেবে ডিএমপি কমিশনার বসিলা পুলিশ লাইন্স প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন।

অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স ও প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জিল্লুর রহমানসহ ডিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্প্রতি

নাগরিক সংযোগ