রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে বাংলাদেশ পুলিশের একটি বহুতল ভবনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন ও ট্রাফিক ডিভিশন–এর জন্য নির্মিত পুলিশ ব্যারাকের শুভ উদ্বোধন করেছেন শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি।
গত শনিবার (১৮ অক্টোবর ২০২৫) পূর্বাচলে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি এই ব্যারাকের উদ্বোধন করেন। নবনির্মিত ভবনটিতে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ও ট্রাফিক বিভাগের প্রায় ৭০০ জন পুলিশ সদস্যের আবাসনের ব্যবস্থা করা হয়েছে, যা ডিএমপির ফোর্সের আবাসন সংকট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনের পর ডিএমপি কমিশনার ব্যারাকটি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, মানসম্মত আবাসন পুলিশ সদস্যদের মনোবল দৃঢ় করবে এবং জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় তাদের দায়িত্ব পালনে আরও উৎসাহ জোগাবে। একই সঙ্গে তিনি রাষ্ট্রীয় সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন এবং পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন), (ক্রাইম অ্যান্ড অপারেশনস), (ডিবি), (ট্রাফিক)সহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
