সোমবার, এপ্রিল ৬, ২০২৬
25 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরপুলিশ কুস্তি ও বক্সিংয়ে ডিএমপি চ্যাম্পিয়ন।

পুলিশ কুস্তি ও বক্সিংয়ে ডিএমপি চ্যাম্পিয়ন।

ডিটেকটিভ ডেস্ক
,

বাংলাদেশ পুলিশ কুস্তি ও বক্সিং চ্যাম্পিয়নশিপ–২০২৪-এর চূড়ান্ত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১১ জুলাই, ২০২৫ রাজারবাগ পুলিশ লাইনসে অনুষ্ঠিত হয়।
কুস্তিতে পুরুষ ও নারী উভয় বিভাগে এবং বক্সিংয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ডিএমপি। কুস্তিতে রানারআপ হয় চট্টগ্রাম রেঞ্জ, এবং বক্সিংয়ে রানারআপ হয় সিএমপি।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব বাহারুল আলম, বিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত প্রতিযোগিতা উপভোগ করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডিশনাল আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা।

আইজিপি বাহারুল আলম ক্রীড়াক্ষেত্রে পুলিশ সদস্যদের অবদানের প্রশংসা করে বলেন,
“কুস্তি ও বক্সিং পুলিশ সদস্যদের মানসিক ও শারীরিক সক্ষমতা বাড়াতে সহায়ক।”

উল্লেখ্য, চ্যাম্পিয়নশিপে মোট ৮৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

সম্প্রতি

নাগরিক সংযোগ