বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) ২০২৩–২৪ এর চূড়ান্ত প্রতিযোগিতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দল সিলেট রেঞ্জ দলকে ৩–১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম, বিপিএম, যিনি ম্যাচটি উপভোগ করেন।খেলা শেষে ডিএমপি কমিশনার ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি শেখ মোঃ সাইফুল আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আইজিপি চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।অনুষ্ঠানে রেলওয়ে রেঞ্জের ডিআইজি ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোঃ রেজাউল হায়দার, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সদস্য ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ডিএমপির ঈসা ফয়সাল। সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করেন ময়মনসিংহ রেঞ্জের মোঃ আকাশ, যিনি সর্বমোট সাতটি গোল করেন। বাংলাদেশ পুলিশের বিভিন্ন রেঞ্জ ও ইউনিটের ১৭টি দল চারটি ভেন্যুতে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
