সোমবার, এপ্রিল ৬, ২০২৬
25 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরঅভিযানের খবরবিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ডিবি

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ডিবি

ডিটেকটিভ ডেস্ক
,

রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগে মো. স্বাধীন মিয়া (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

সাইবার ক্রাইম ইউনিটের মনিটরিং টিম ফেসবুক আইডি ‘তধযরফ কযধহ (Zahid khan All Exam Helper)’ থেকে ৪৭তম বিসিএস,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এনটিও পদসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার ‘১০০% কমন অরিজিনাল প্রশ্ন’ বিক্রির প্রতারণামূলক পোস্ট শনাক্ত করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান নির্ণয় করে ১৬ সেপ্টেম্বর পল্লবী থানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে স্বাধীনকে গ্রেফতার করা হয়।

তার কাছ থেকে চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও আটটি সিম উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, ভুয়া ফেসবুক প্রোফাইল ব্যবহার করে আগাম টাকা নিয়ে প্রশ্ন দেওয়ার প্রতিশ্রুতি দিত এবং পরবর্তীতে ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিত।

এভাবে সে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেয়। পুলিশের তদন্তে দেখা গেছে, সামাজিক মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের প্রলোভন দেখিয়ে প্রতারণা এখন একটি সাইবার অপরাধে রূপ নিচ্ছে, যা দণ্ডবিধি ৪২০ ধারা (প্রতারণা) ও ডিজিটাল নিরাপত্তা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

এ ধরনের কর্মকাণ্ড শুধু প্রার্থীদের আর্থিক ক্ষতিই করে না, বরং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও সামাজিক ন্যায়বিচারকেও প্রশ্নবিদ্ধ করে।

সম্প্রতি

নাগরিক সংযোগ