বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রযুক্তি, উন্নয়ন ও নিরাপত্তা খাতে ক্রমেই গভীরতর হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে ঢাকার সিআইডি সদর দপ্তরে অনুষ্ঠিত হয় সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম মহোদয়ের সঙ্গে কোরিয়া কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) প্রতিনিধি দলের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উভয় পক্ষ চলমান যৌথ প্রকল্পগুলোর অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রযুক্তিনির্ভর সমাধান উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করেন।
KOICK বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি কান্ট্রি ডিরেক্টর Mr Sujin Kong, আইসিটি স্পেশালিস্ট Mr. Abdullah Al Noman,এবং KOICK
বাংলাদেশ ও ভুটান অফিসের প্রতিনিধি Mr.K.Su Kim। বৈঠকে উপস্থিত ছিলেন। সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।
আলোচনায় সাইবার অপরাধ মোকাবিলা, ডিজিটাল ফরেনসিক সক্ষমতা বৃদ্ধি এবং অপরাধ তদন্তে তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। উভয় পক্ষই ডিজিটাল পুলিশিং ও স্মার্ট ইনভেস্টিগেশন সিস্টেম উন্নয়নে সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
KOICK প্রতিনিধিদল সিআইডির আধুনিকায়ন প্রচেষ্টার প্রশংসা করে জানায়, কোরিয়া ভবিষ্যতেও বাংলাদেশ পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে অংশীদার হতে আগ্রহী।
