শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
30 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরঅনলাইন জুয়া-বেটিংয়ের বিরুদ্ধে সিআইডির জোরালো অভিযান

অনলাইন জুয়া-বেটিংয়ের বিরুদ্ধে সিআইডির জোরালো অভিযান

ডিটেকটিভ ডেস্ক
,

সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ কার্যকর হওয়ার পর অনলাইন জুয়া ও বেটিংয়ের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অনলাইনভিত্তিক এসব অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে সংস্থাটি।

সিআইডি জানায়, অনলাইন জুয়ার লেনদেনে জড়িত থাকার প্রমাণসহ এক হাজারেরও বেশি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এজেন্টকে এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে। এসব এজেন্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকে তালিকা পাঠানো হয়েছে। অপরাধ প্রমাণিত হলে তাদের লাইসেন্স বাতিলসহ অর্থদণ্ডের আওতায় আনা হবে।

সাইবার সুরক্ষা অধ্যাদেশের ধারা ২০ অনুযায়ী, অনলাইন জুয়া পরিচালনা, অ্যাপ বা পোর্টাল তৈরি ও প্রচার শাস্তিযোগ্য অপরাধ। এর শাস্তি হিসেবে দুই বছরের কারাদণ্ড ও এক কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। ধারা ২১ ও ২২-এ প্রতারণামূলক লেনদেন ও জালিয়াতির অপরাধও অন্তর্ভুক্ত রয়েছে।

তরুণ প্রজন্মকে এই ধ্বংসাত্মক আসক্তি থেকে দূরে রাখতে এবং সন্দেহভাজন অ্যাপ, ওয়েবসাইট বা নম্বর সম্পর্কে তথ্য জানাতে নাগরিকদের প্রতি সিআইডির সাইবার পুলিশ সেন্টারের হটলাইনে (নম্বর: ০১৩২০০১০১৪৬, ০১৩২০০১০১৪৭, ০১৩২০০১০১৪৮) যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

সম্প্রতি

নাগরিক সংযোগ