ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে সিআইডি বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে। ১৮ অক্টোবর ২০২৫ তারিখে সংঘটিত এই অগ্নিকাণ্ডের পর সিআইডির কেমিক্যাল ল্যাবে পরীক্ষার উদ্দেশ্যে এসব আলামত সংগ্রহ করা হয়।
২০ অক্টোবর ২০২৫ তারিখে সিআইডির ২১ সদস্যবিশিষ্ট একটি ফরেনসিক বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে। এ সময় সিআইডির ডিআইজি (ফরেনসিক) মো. জমশের আলী নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ফরেনসিক বিশেষজ্ঞ দলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
