সোমবার, এপ্রিল ৬, ২০২৬
23 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়ন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এর দ্বিপাক্ষিক সভা

ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়ন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এর দ্বিপাক্ষিক সভা

ডিটেকটিভ ডেস্ক
,
ট্যুরিস্ট পুলিশ প্রধান জনাব মোঃ মাইনুল হাসান, বিপিএম, পিপিএম, এনডিসি, অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে), ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স , ঢাকা মহোদয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুল করিম মহোদয়ের সাথে সিডিএ এর সম্মেলন কক্ষে দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়ন এর স্থায়ী জায়গা হস্তান্তরের বিষয়ে আলোচনা করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়নের সম্মানীত পুলিশ সুপার জনাব উত্তম প্রসাদ পাঠক, পিপিএম-সেবা মহোদয়।
অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার মহোদয় ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়নের জন্য এতোপূর্বে ক্রয়কৃত ০১ একর জায়গা সিডিএ কর্তৃক কালুরঘাট পতেঙ্গা মেরিন ড্রাইভ রাস্তার জন্য অধীগ্রহণ করে নেয়ার পরবর্তীতে চর রাঙ্গামাটিয়া মৌজায় সিডিএ, চট্টগ্রাম কর্তৃপক্ষ ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়ন এর জন্য ক্রয়কৃত উক্ত জায়গা হস্তান্তর না হওয়ায় দ্রুত সিডিএ এর নিজস্ব জায়গা অথবা অন্যত্র হতে সুবিধাজনক স্থানে জমি ক্রয় করে ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়ন এর হস্তান্তরের জন্য অনুরোধ করেন।
এরপর ট্যুরিস্ট পুলিশ প্রধান মহোদয় বলেন, ট্যুরিস্ট পুলিশের বর্তমান কার্যক্রম ব্যপকভাবে তুলে ধরেন। তিনি আরো বলেন, সরকারি কাজে ট্যুরিস্ট পুলিশের জায়গা অধিগ্রহণ করা হয়েছে। এমতাবস্থায় ট্যুরিস্ট পুলিশের বর্তমান কার্যদি সঠিক ভাবে সম্পন্ন করার জন্য সিডিএ এর নিজস্ব অথবা সুবিধা জনক স্থানে জমি ক্রয় করে টুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়ন এর কাছে হস্তান্তর করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান মহোদয়ের নিকট উপস্থাপন করেন।
এসংক্রান্তে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান মহোদয় জনান, জমি অধিগ্রহণ/ক্রয়/হস্তান্তর এর জন্য সরকারি বিভিন্ন নীতিমালা রয়েছে। এজন্য তিনি আশ্বস্ত করেন যে, পরবর্তী বোর্ড মিটিং এ টুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়ন এর জন্য প্রাপ্য জমির বিষয়ে উত্থাপন করা হবে এবং পরবর্তীতে মন্ত্রণালয়ে অনুমতি গ্রহণ পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উক্ত সভায় সিডিএ এর চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুল করিমসহ, সিডিএ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আবু ঈশা আনসারী, জনাব মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ কমিশনার , সিএমপি, জনাব মোঃ ফেরদৌস হাসান, অতিঃ উপ-পুলিশ কমিশনার , সিএমপি, জনাব মোঃ ফয়সাল উপ-পুলিশ কমিশনার , সিএমপি, ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব স্বপন কুমার আইচসহ সিডিএ এবং পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্প্রতি

নাগরিক সংযোগ