শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
22 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরজাতিসংঘ শান্তিরক্ষা দিবসে বাংলাদেশ পুলিশের গৌরবময় অবদান স্মরণ

জাতিসংঘ শান্তিরক্ষা দিবসে বাংলাদেশ পুলিশের গৌরবময় অবদান স্মরণ

ডিটেকটিভ ডেস্ক
,

যথাযোগ্য মর্যাদায় গত ২৯ মে, ২০২৫ পালিত হয়েছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। বিশ্বজুড়ে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানোর বাংলাদেশের এই আয়োজনে বাংলাদেশ পুলিশের গৌরবময় ভূমিকা বিশেষভাবে স্মরণ করা হয়।

বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষা যাত্রা শুরু হয় ১৯৮৯ সালে নামিবিয়ায়। এরপর থেকে ২৬টি শান্তিরক্ষা মিশনে ২১,৮১৫ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছেন। বিশ্বশান্তির জন্য দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গ করেছেন ২৪ জন পুলিশ সদস্য।

বর্তমানে কঙ্গো, সাউথ সুদান ও সেন্ট্রাল আফ্রিকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৯৯ জন বাংলাদেশি পুলিশ সদস্য কাজ করছেন, যাদের মধ্যে ৭১ জন নারী। নারী সদস্যদের এই অংশগ্রহণ ২০০০ সাল থেকে শুরু হয় এবং আজ অবধি ১,৯২৭ জন নারী পুলিশ শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শান্তিরক্ষা মিশনের অভিজ্ঞতা পুলিশ সদস্যদের মধ্যে পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি গণমুখী ও জনবান্ধব পুলিশিংয়ের চর্চা বৃদ্ধি করেছে। ঔপনিবেশিক মনোভাব পরিহার করে তারা আধুনিক ও জনগণের ঘনিষ্ঠ পুলিশিংয়ে উদ্বুদ্ধ হয়েছেন।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের এই উজ্জ্বল উপস্থিতি শুধু পুলিশের নয়, বরং দেশের ভাবমূর্তিও আন্তর্জাতিক পরিমণ্ডলে উজ্জ্বল করেছে। দেশের ভেতরে জনসেবামূলক পুলিশিং এবং বিশ্বশান্তির প্রতিশ্রুতি—দুটিতেই বাংলাদেশ পুলিশ অগ্রসর হচ্ছে।

 

সম্প্রতি

নাগরিক সংযোগ