দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধেও ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বাংলাদেশ পুলিশ।এরই অংশ হিসেবে তারা নারী নির্যাতন, ইভ টিজিং, যৌন হয়রানি ও হেনস্তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পুলিশ হেডকোয়ার্টার্সে বিশেষ হটলাইন সেবা চালু করেছে।এই হটলাইনের মাধ্যমে দেশের যেকোনো স্থান থেকে ভুক্তভোগীরা সরাসরি অভিযোগ জানাতে পারবেন।
নারী নির্যাতনের শিকার হলে ২৪ ঘণ্টা চালু থাকা নম্বর গুলোতে অভিযোগ জানানো যাবে:
০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২।
এ ছাড়া সাইবার অপরাধের শিকার নারীরা আইনি সহায়তা ও সুরক্ষা পেতে ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’ ফেসবুক পেজে যোগাযোগ করতে পারবেন।
