সোমবার, এপ্রিল ৬, ২০২৬
25 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরবাংলাদেশ পুলিশ বাস্কেটবল টিম চ্যাম্পিয়ন

বাংলাদেশ পুলিশ বাস্কেটবল টিম চ্যাম্পিয়ন

ডিটেকটিভ ডেস্ক
,

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন আয়োজিত ১ম বিভাগ বাস্কেটবল লিগ–২০২৫–এর ফাইনালে বাংলাদেশ পুলিশ বাস্কেটবল টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ১১ জুলাই সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ।

ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন) কাজী মোঃ ফজলুল করিম, বিপিএম-সেবা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
ফাইনালে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ দলগুলো ছিল—
বাংলাদেশ পুলিশ বাস্কেটবল টিম, ধূমকেতু, বকশীবাজার এবং জোসেফাইট টিম।
বাংলাদেশের বাস্কেটবল খেলায় এটি পুলিশ দলের দ্বিতীয় বড় সাফল্য। এর আগে তারা ২য় বিভাগ জাতীয় বাস্কেটবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছে।

সম্প্রতি

নাগরিক সংযোগ