বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা, রাজশাহীতে সহকারী পুলিশ সুপারদের (শিক্ষানবিস) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। পাশাপাশি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে অ্যাওয়ার্ড প্রদান করেন।
এ সময় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম, বিপিএম এবং প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজি) মোঃ মাসুদুর রহমান ভূঞা মঞ্চে উপস্থিত ছিলেন।
কুচকাওয়াজে ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৩ জন এবং ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৫৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে এএসপি প্রবেশনার মোঃ রুহুল আমিন লাবু বেস্ট প্রবেশনার, বেস্ট একাডেমিক এবং বেস্ট শুটার নির্বাচিত হন। এএসপি প্রবেশনার এম. সায়েলিন বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ ও বেস্ট ইন হর্সম্যানশিপের স্বীকৃতি পান।
প্যারেড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেজর জেনারেল এস এম আসাদুল হক (জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া), অধ্যাপক ডা. মোহাম্মদ জাওয়াদুল হক (উপাচার্য, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়), অতিরিক্ত আইজি (এইচআরএম) আবু নাছের মোহাম্মদ খালেদ, পুলিশ কমিশনার (আরএমপি) মোহাম্মদ আবু সুফিয়ানসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সারদায় অনুষ্ঠিত হলো এএসপিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
ডিটেকটিভ ডেস্ক
,
