মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
25 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরইংরেজি ভাষায় ৯৯৯ সেবা চালু

ইংরেজি ভাষায় ৯৯৯ সেবা চালু

ডিটেকটিভ ডেস্ক
,

বিদেশি নাগরিকদের জরুরি সেবা নিশ্চিত করতে ৯৯৯-এর ইংরেজি ভাষায় কল গ্রহণের ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ পুলিশ। ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সেবাটি কার্যকর হয়েছে। ইংরেজি ভাষায় সেবা পেতে ৯৯৯-এ কল করে ২ চাপতে হবে। নিরবচ্ছিন্নভাবে সেবাটি দিতে প্রতিদিন তিন শিফটে ডেডিকেটেড ডিউটি ডেস্ক চালু করা হয়েছে।

সেবাটি চালু হওয়ায় বাংলাদেশে কর্মরত কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, উন্নয়ন সহযোগী সংস্থার বিদেশি নাগরিক এবং পর্যটকরা ইংরেজি ভাষায় ৯৯৯-এ কল করে জরুরি পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা নিতে পারবেন। বাংলাদেশ পুলিশের এই উদ্যোগ বিদেশি নাগরিকদের নিরাপত্তা ও জরুরি সহায়তা সহজতর করবে।

সম্প্রতি

নাগরিক সংযোগ