বুধবার, এপ্রিল ৮, ২০২৬
29 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরকেরানীগঞ্জে ব্যাংক ডাকাতির ঘটনায় ১৮ লাখ টাকা উদ্ধার, তিনজন গ্রেপ্তার

কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতির ঘটনায় ১৮ লাখ টাকা উদ্ধার, তিনজন গ্রেপ্তার

ডিটেকটিভ ডেস্ক
,

ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংক পিএলসির জিনজিরা শাখায় ডাকাতির ১৮ লাখ টাকা উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১৯ ডিসেম্বর, ২০২৪ সকালে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপুল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, তিনজন
দুষ্কৃতকারীরা ব্যাংকে প্রবেশ করে ১০ জন ব্যাংক কর্মকর্তা ও ৬ জন গ্রাহককে অস্ত্রের মুখে জিম্মি করে। তারা ১৫ লাখ টাকা ব্যাংকের কাউন্টার থেকে ব্যাগে রাখে এবং আরও ৩ লাখ টাকা নিজেদের পকেটে রাখে।
৯৯৯ নম্বরে জরুরি কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারদিক থেকে ডাকাতদের ঘিরে ফেলে। সাবেক ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ ডাকাতদের আত্মসমর্পণ করতে বলেন। চার ঘণ্টার আলোচনার পর তারা আত্মসমর্পণ করে এবং পুলিশ তাদের হেফাজতে নেয়।

গ্রেপ্তারকৃতরা হলেন গোপালগঞ্জের লিয়ন মোল্লা ওরফে নীরব (২২) এবং কেরানীগঞ্জের দুই কিশোর (১৬ বছর বয়সী)। তাদের কাছ থেকে লুট করা নগদ ১৮ লাখ টাকা, চারটি খেলনা পিস্তল, দুটি চাকু, একটি লোহার পাইপ, মাস্ক, হ্যান্ড গ্লাভস এবং কালো চশমা উদ্ধার করা হয়।

তাদের গ্রেপ্তারের পর এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, তারা সিনেমা বা সিরিজ দেখে রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য ডাকাতির চেষ্টা করতে পারে। এ ঘটনার তদন্ত চলছে এবং তাদের দাবিকৃত চিকিৎসার অর্থ জোগাড়ের বিষয়টি যাচাই করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) জাহাঙ্গীর আলম, কেরানীগঞ্জ মডেল থানার ওসি সোহরাব আল হোসাইন ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।

সম্প্রতি

নাগরিক সংযোগ