সোমবার, এপ্রিল ৬, ২০২৬
25 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরবিশেষ কল্যাণ সভা ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়ন

বিশেষ কল্যাণ সভা ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়ন

ডিটেকটিভ ডেস্ক
,
ট্যুরিস্ট পুলিশ প্রধান জনাব মোঃ মাইনুল হাসান, বিপিএম, পিপিএম, এনডিসি, অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে), ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স , ঢাকা মহোদয়ের ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়নে আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় এবং হাউজ গার্ড সালাম দেয়া হয়।
পরবর্তীতে ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়নের সম্মেলন কক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়নের সম্মানীত পুলিশ সুপার জনাব উত্তম প্রসাদ পাঠক, পিপিএম-সেবা মহোদয় ।
এসময় ট্যুরিস্ট পুলিশ প্রধান মহোদয়কে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করেন ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়নের পুলিশ সুপার জনাব উত্তম প্রসাদ পাঠক, পিপিএম-সেবা মহোদয়
কুরআন তিলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে সভা শুরু হয়। সভায় উপস্থিত চট্টগ্রাম রিজিয়ন ও জোনের অফিসার ও ফোর্স ট্যুরিস্ট পুলিশ প্রধান জনাব মোঃ মাইনুল হাসান, বিপিএম, পিপিএম, এনডিসি, অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মহোদয়কে শুভেচ্ছা জানায় এবং তার নিকট সকল জোনের কার্যক্রম, সুবিধা, অসুবিধা উপস্থাপন করেন।
এসময় ট্যুরিস্ট পুলিশ প্রধান, অতিরিক্ত আইজিপি মহোদয় সকল জোনের অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা ধৈর্যের সাথে শোনেন এবং সমাধানের আশ্বাস ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি সকল অফিসার ও ফোর্সের মানসিক, শারীরিক সুস্থতার বিষয়ে খোঁজখবর নেন। জোনসমূহের ট্যুরিস্ট স্পটের নিরাপত্তামূলক ডিউটি সংক্রান্ত ব্রিফ প্রদান করেন। ট্যুরিস্ট স্পটগুলোতে যাতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেন। সভায় উপস্থিত সকল অফিসার ও ফোর্সদের কাজের গতিশীলতা বৃদ্ধির বিষয়ে নির্দেশনা দেন। আগামী দিনে পর্যটন খাতের অর্থনৈতিক সমৃদ্ধি উন্নয়নে পর্যটন স্পটসমুহে পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকল্পে ট্যুরিস্ট পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে আলোচনা করেন।
উক্ত কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিজিয়নের অধীনস্থ সকল জোনের ইনচার্জ ও ফোর্স।

সম্প্রতি

নাগরিক সংযোগ